ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরগুনায় নদীতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৪,  5:23 PM

news image

বরগুনা সদর উপজেলার নলটোনা এবং বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী শোনবুনিয়ায় একটি মৃত তিমি আটকা পড়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে শনিবার রাতের জোয়ারে মরা তিমি মাছটি এসে চরে আটকে পড়ে। বর্তমানে এটি দুর্গন্ধ ছড়াচ্ছে।  নদীতে মাছ ধরতে আসা জেলেরা সোমবার দুপুরে মৃত এই তিমি মাছটিকে প্রথমে দেখতে পায়।  স্থানীয় জেলে জাফর জানায়, মাছটি ২৫-৩০ হাত দৈর্ঘ্য হবে। কিছুটা গন্ধ ছড়াচ্ছে। ২ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বনবিভাগ বা মৎস্য বিভাগের কেউ বিষয়টি অবহিত হননি বলে জানা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধারনা করা হচ্ছে, সাগরে ভারি কোন বস্তুর সাথে বা বড় কোন নৌযানের সাথে স্রোতে আঘাতে তিমি মাছটির মৃত্যু হতে পারে।  পরিবেশ সংগঠক আরিফ রহমান বলেন, বণ্য প্রাণীর আওতায় বন বিভাগ তিমি মাছটি উদ্বার করে পোস্টমর্টেম করলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম