ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরগুনার বেতাগীতে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

#

১৪ মে, ২০২৪,  5:26 AM

news image

মোস্তফা কাদের: জেলার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা ও প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগপত্র দাখিল করার পাশাপাশি বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুছ ছোবাহান। রবিবার (১২/০৫/২৪) বেলা ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাছে প্রার্থী নিজে অভিযোগ দেন। রবিবার সন্ধ্যার পরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে তার স্ত্রী ও কর্মীদের উপর হামলা, প্রচার প্রচারণায় বাঁধা দেওয়ার প্রতিবাদে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে হেলিকাপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুছ সোবহান তার লিখিত বক্তব্যে বলেন, রবিবার (১২ মে) হেলিকপ্টার প্রতিকের প্রচারণার জন্য তার স্ত্রীসহ বেশ কয়েকজন মহিলা কর্মী বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে যান। এ সময় মটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের সমর্থক সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী শরীফের ছেলে জাফর শরীফ, আজিম শরীফসহ ৮/১০জন লোক তার প্রচারণায় বাধা দেয়। তার স্ত্রীসহ মহিলা কর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এবং এলাকা থেকে বের করে দেয়। এঘটনায় তিনি প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার বিষয়ে কথা বলার জন্য মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আব্দুছ ছোবাহান তার নির্বাচনীয় প্রচার প্রচারণায় বাঁধা দেয়ার একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে নির্বাচনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম