ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরগুনায় ভোটগ্রহণে অনিয়মের দায়ে তিন কর্মকর্তা আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৪,  11:00 PM

news image

ভোটগ্রহণে অনিয়মের দায়ে বরগুনার পাথরঘাটার আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কর্তব্যরত অবস্থায় আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক কর্মকর্তারা হলেন- পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন খান, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের জালিয়াঘাটা এসইএসডিপি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং কর্মকর্তা ঝুমুর রানী বিশ্বাস এবং পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পোলিং কর্মকর্তা রবিউল করিম। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ভোটগ্রহণে কর্তব্যরত এ তিন কর্মকর্তা এক ভোটারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ব্যালট দেননি। ভুক্তভোগী ওই ভোটার বিষয়টি তাকে অবহিত করেন। পরে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম