ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৪,  5:22 PM

news image

ঠাকুরগাঁও সদরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় ২ শিশু ও ১ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিমে দাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ। নিহতদের পরিচয়- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পল্লীবিদ্যুৎ নামক এলাকায় একটি হাসকিং মিলের ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত তাপের ফলে বয়লার বিস্ফোরণ ঘটে। সেখানে দীপ্তি দাস, পলক ও পূজা বসে ছিলেন। ঘটনাস্থলেই তারা নিহত হন। স্থানীয় বাসিন্দা হরিদাস বলেন, ‘আমরা দোষীদের শাস্তি চাই। এসব পরিবার যেন ন্যায়বিচার পায়।’ রহমানপুর ইউপি চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ হান্নু বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা পীড়াদায়ক। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম