ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. জামিল হাসানকে আটক করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যরা আটক জামিলকে অনুসরণ করছিল। কিন্তু সে বারবার স্থান পরিবর্তন করে। সর্বশেষ খাসেরহাট এলাকায় সে তার খালাতো ভাইয়ের বাসায় ছিল। সেখান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড-সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই ওইদিন প্রায় ৫ ঘণ্টা এবং পরদিন ফের মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম