ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে শুরু হচ্ছে অ্যাকশন প্ল্যান: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  9:17 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করে বিভিন্ন অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে ‘সহ-ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, ‘মার্চের মধ্যে প্রাথমিক অ্যাকশন প্ল্যান করে ফেলবো। মার্চের মধ্যে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা। ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে।’ রিজওয়ানা হাসান বলেন, ‘বন সংক্রান্ত মামলায় যেগুলোতে কঠিন এভিডেন্স নেই, সেগুলো থেকে সরে আসার আহ্বান জানাই। মামলাগুলোতে সব সময় সরকার জিতে এমন না। হয়রানিমূলক মামলার মীমাংসা করতে হবে। ৪৪ একর বন ভূমি আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যতটুকু পারবো, ফিরিয়ে আনতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম