ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বন্যায় পেছাল সিলেটে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  4:18 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (২০ মে) দেশের ৩০ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট জেলার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে আগামী শুক্রবার সিলেট জেলায় অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষাটি আগামী ৩ জুন নেওয়া হবে।সিলেট জেলা বাদে বাকি ২৯টি জেলায় যথারীতি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন। এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম