ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বন্যার ক্ষয়ক্ষতি পূরণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  8:35 PM

news image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ইতোমধ্যে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মন্ত্রণালয় থেকে এটি কম্পাইল করছি। বন্যার ক্ষয়ক্ষতি পূরণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য, চাল, টিন ও গৃহনির্মাণসামগ্রী রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ক্ষয়ক্ষতি পূরণে একটি তড়িৎ উদ্যোগ নেবেন বলে জানান তিনি। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বন্যায় জনগণ অনেক কষ্টের মধ্যে দিন পার করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, আমরা বানভাসি মানুষদের প্রতি সমবেদনা জানাই। কোন জায়গায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, সংবাদ সম্মেলন করে সেটি জানাতে পারব। প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি কমে যাওয়ায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে। বানভাসি মানুষ যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আমরা পর্যাপ্ত মানবিক সহায়তা দিয়েছি। নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। নগদ দুই কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যার্তদের এক হাজার মেট্রিক টন চাল, চার হাজার বান্ডিল টিন, এক কোটি ২০ লাখ টাকা গৃহনির্মাণ মজুরি বাবদ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম