ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বন্যার্তদের জন্য কোটি টাকা ও খাবার দিচ্ছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৪,  5:08 PM

news image

ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এখনও পানিবন্দি আছেন তারা। এই পরিস্থিতিতে বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন।  এবার বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।   তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের এত বড় বন্যা এসেছে। এই বন্যাতে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’ বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে ফারুক বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, তারপর মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দিয়ে করেছে। ’ তবে এখানেই ত্রাণ থামছে না। বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম