ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

#

আইটি ডেস্ক

০২ জুলাই, ২০২২,  4:20 PM

news image

বন্ধ হয়ে যাচ্ছে গুগলের অন্যতম চ্যাট অ্যাপ হ্যাংআউটস। আগামী নভেম্বর মাস থেকে এটি আর ব্যবহার করা যাবে না। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই তারা হ্যাংআউটসের ব্যবহারকারীদের চ্যাটে স্থানান্তর করবে। খবর দ্য ভার্জর। খবরে বলা হয়, যেসব ব্যবহারকারী এখনো মোবাইলে হ্যাংআউটস ব্যবহার করছেন, তারা এখন থেকে একটি নোটিফিকেশন পপ অ্যাপ দেখতে পারবেন। যেখানে তাদের দ্রুত সময়ের মধ্যে চ্যাট অ্যাপ বা জিমেইলের চ্যাট অপশনে স্থানান্তরের কথা জানাবে। জুলাই পর্যন্ত জিমেইলের মাধ্যমে হ্যাংআউটস ব্যবহারকারীদের প্ল্যাটফরম পরিবর্তনের জন্য কোনো চাপ দেবে না। নভেম্বর পর্যন্ত হ্যাংআউটসের ওয়েব ভার্সন চলমান থাকবে। প্রতিষ্ঠানটি জানায়, হ্যাংআউটসের ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে গুগল চ্যাটের ওয়েবপেজ নিয়ে যাওয়ার আগে এক মাস ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়া হবে। কেউ যদি তখনো হ্যাংআউটস ব্যবহার করেন তাহলে সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে চ্যাটে স্থানান্তরের বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এ ছাড়া প্রতিষ্ঠানের টেকআউট সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্য ডাউনলোড করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম