ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর‘মৃত্যু’

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  8:26 PM

news image

ফরিদপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জুলাই) রাতে সদর উপজেলার কাচারীটেকের মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম মো. আকাশ (২৫)। তার বাড়ি ময়মনসিংহ। তবে তিনি সাভারের নবীনগর এলাকায় থাকতেন। আর তাকে ছুরির আঘাতে হত্যায় অভিযুক্ত ফিরোজ (২৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী গোয়ালন্দের খানপাড়ার সুলতান খানের ছেলে শিমুল খান (২৫) জানান, আকাশ, ফিরোজ ও তিনি পরস্পর তিনবন্ধু। তারা সাভারের নবীনগরে কাজ করেন।

শনিবার রাতে ফিরোজের আমন্ত্রণে আকাশ ও তিনি কাচারিরটেকে বেড়াতে আসেন। রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে আকাশের সঙ্গে ফিরোজের কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ আকাশকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই আকাশ মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিমুলকে আটক করা হয়েছে। নিহত আকাশের কানের পেছন থেকে গলা পর্যন্ত একটা মাত্র কোপের আঘাত পাওয়া গেছে। নিহতের লাশ রাতে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিমুল খান বর্তমানে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম