ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  8:01 PM

news image

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা বিআরটিএর সামনে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা। চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম