ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বনানীতে চলন্ত মাইক্রোবাস পুড়ে আঙ্গার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  6:11 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মূল সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের আসতে সময় লাগায় মেট্রো রেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে।

সিটি কর্পোরেশনের একটি পানির গাড়ি সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই ৪টি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা বন্ধ ও যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।  গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম