ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বদরগঞ্জে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৬,  5:14 PM

news image

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডি টিম পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর ওই নারীর লাশ বস্তাবন্দি করে এখানে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয় বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম