ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

বড় জয়ে ডাচদের হোয়াইটওয়াশ করল আফগানরা

#

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২২,  4:46 PM

news image

নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে সাত ধাপ এগিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার কাতারের দোহায় আফগানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান। পিটার সিলারদের বিপক্ষে ৩০ পয়েন্ট তুলে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা।

সিরিজ শুরুর আগে তারা অবস্থান করছিল ১২ নম্বরে। ৬ ম্যাচে রশিদ খানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৬ রানে পরাজিত করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আফগানরা জয় তুলে নেয় ৪৮ রানের ব্যবধানে। এবার তৃতীয় ম্যাচ ৭৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতিছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম