ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২,  4:42 PM

news image

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। টেকনাফের শামলাপুরের স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। এ সময় দেখা যায় তাদের ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে সংবাদ দিলে তারা বোট নিয়ে উদ্ধার শুরু করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে সমুদ্রপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তারা বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। এজন্য গতরাতে তারা একটি ট্রলারে করে রওনা হয়। ট্রলারে কতজন ছিল, তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। তবে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম