ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  7:53 PM

news image

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ সময় লঘুচাপটি পর্যবেক্ষণ করে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। এ কারণে সোমবারসহ আগামী ২ থেকে ৩ দিন মোংলাসহ উপকূলীয় এলাকায় মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারসমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। বায়ুচাপের তারতম্যের আধিক্য ও সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগরে এমন লঘুচাপের সৃষ্টি হয়। কোনো কোনো এমনিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আবার কোনোটি নিম্নচাপে রূপ নিয়ে থাকে। তবে বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম