ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৪,  4:44 PM

news image

নোয়াখালীর হাতিয়া উপজেলার বঙ্গোপসাগরে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।  নিহতরা হলো- শিশু আজিজুল হক (২), তার ভাই আব্দুল কাদের (৩), আছিয়া বেগম (৩) এবং লায়লা বেগম (৪৫)। ট্রলারটিতে মাঝি হুমায়ুনসহ মোট ২১ জন রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এই দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১ জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাপথে ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছালে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। ফলে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যান। ওসি আরো জানান, ট্রলারটিতে থাকা ২১ রোহিঙ্গার মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ছোট ট্রলারগুলো দিয়ে সাধারণত চট্টগ্রাম থেকে মালামাল ও যাত্রী পরিবহন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম