ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি, ২০২৪,  10:51 PM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় ১৩ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের বাসকে অজ্ঞাতনামা অপর একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাসটি সামনে থাকা অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানচালক ও একযাত্রী মারা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম