ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বঙ্গবন্ধুর মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  6:52 PM

news image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাকে এই ডিগ্রী প্রদান করা হয়। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ৫৮ মিনিটে বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রী গ্রহণের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে এই ডিগ্রী প্রদানের ঘোষণা দেন। এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন এবং ১১ টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর সমাবর্তন উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম