ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বগুড়ায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২৩,  4:23 PM

news image

বগুড়ায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন। নিহতরা হলো- সদর উপজেলার আশোকোলা এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান এবং সিএনজি চালক বাঘোপাড়া দক্ষিণপাড়ার ওয়াজেদ আলীর ছেলে বাপ্পি হোসেন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফাইম উদ্দিন জানান, যাত্রী নিয়ে বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মহাস্থানের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় আহত দুইজনকে উদ্ধার করে টিমএসএস হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি মারা যান। অপরজন চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বাসটি সিএনজির সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সাথে ধাক্কা লাগে। এ সময় বৈদ্যুতিক মিটারের মাধ্যমে বাসটিতে আগুন লেগে যায়। যাত্রীরা প্রাণ বাঁচাতে বাসের জানালার কাচ ভেঙে নিচে লাফ দেয়। পরে  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম