ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ বন্ধুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:16 PM

news image

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২) নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সকলেই পেশায় কাঠমিস্ত্রি। কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম