ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  9:11 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, “বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেওয়া।” বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম