ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭ জন রাঙ্গামাটিতে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৪,  6:01 PM

news image

বগুড়া শহরের নারুলী এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাঙ্গামাটি সদর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- জীবন মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে বৃষ্টি খাতুন (১৩), জমজ দুই ছেলে হাসান ও হোসেন (৬), জীবনের শাশুড়ি ফাতেমা বেবি (৫০), শ্যালক বিক্রম আলী (১৩) ও শ্যালিকা রুনা খাতুন (১৭)। উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৬ জুলাই রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ রুমি বেগমের স্বামী জীবন মিয়া।  জীবন মিয়া নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি লালমনিরহাট জেলা সদরে। গত ১০ বছর ধরে বগুড়া শহরের নারুলী এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম