ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৪,  4:38 PM

news image

বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত তোতা জেলার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাসীন্দা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বলেন, শুক্রবার রাতে তোতা হেঁটে মোকামতলা বন্দরের সোনাতলা সড়ক থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় বগুড়া দিক থেকে আসা রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম