ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বগুড়ায় মধ্যরাতে খড়বোঝাই ট্রাকে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২৩,  6:50 PM

news image

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার নয়মাইলে এ অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পথরোধ করে ট্রাকটির কেবিনের কাঁচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে ট্রাকচালক ও সহকারীর কোনো ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের শনাক্তে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম