ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফ্লোরিডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

#

১৩ জুন, ২০২৩,  4:21 PM

news image

কর্মস্থল সেন্ট ম্যারি হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে ১১ জুন সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার সময় দ্রুতগামি আরেকটি গাড়ির ধাক্কায় অকুস্থলেই মারা গেছেন বাংলাদেশি আমেরিকান খুশনূর আলম চাঁদনী (৩২)। ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানায়।  উল্লেখ্য, চাঁদনী হচ্ছেন উত্তর আমেরিকার জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের একমাত্র কন্যা। চাঁদনী ৬ বছর যাবত সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। একমাত্র কন্যার মৃত্যুর সংবাদ পেয়েই নিউইয়র্ক থেকে সস্ত্রীক ফ্লোরিডায় ছুটে গেছেন খুশবু আলম। সেখান থেকে টেলিফোনে এ সংবাদদাতাকে তিনি জানান, সন্ধ্যা ৬টার সময়েও টেক্সটে কথা হয়েছে মেয়ের সাথে। তার এক ঘণ্টা পরই আমাদের মায়া ত্যাগ করে চাঁদনী চলে গেছেন ঘাতকের গাড়ির ধাক্কায়। চাঁদনীর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ওয়েস্ট পামবীচের একটি মসজিদে এবং সেখানেই দাফনের প্রস্তুতি চলছে বলেও জানালেন খুশবু। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম