ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবার পর না ফেরার দেশে মেয়েও

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  4:41 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর চলে গেল দেড় বছরের শিশু ফাতেমা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন খাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (২৫ এপ্রিল) ভোরে শরীরে ৫৪ শতাংশ নিয়ে তার বাবা আবদুল করিম (৩০) ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মা খাদিজা আক্তারের (২৫) মৃত্যু হয়।

গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার কালামের ৪তলা বাড়ির নিচ তলাতে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া বাড়িটির তৃতীয় তলার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তারা দেখেন জিনিসপত্র আগুন জ্বলছে। এ সময় ওই তিনজন দৌড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। আর দ্রুত তারাই আগুন নিভিয়ে ফেলেন। তিনি জানান, বাসায় গিয়ে ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থা দেখতে পেয়েছেন। তাদের ধারণা ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। স্বজনরা জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। আবদুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় করিমের একটি মুদি দোকান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম