ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:54 PM

news image

দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম