ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফোর-জি সেবা আরও বিস্তৃত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  7:07 PM

news image

দেশের সব জায়গায় মোবাইল ফোনের ফোর-জি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ আগস্ট) সকালে একনেক সভায় তিনি টেলিটকের ফাইভ-জি সেবা প্রকল্প আরও পর্যালোচনার জন্যে ফেরত পাঠিয়েছেন। বলেন, টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখন প্রয়োজন নেই। মঙ্গলবার (২ আগস্ট) সকালে একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সভায় যোগ দেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৭ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। এই কার্যক্রম শক্তিশালী করতে ১৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরও জানান, যেহেতু সরকার কৃচ্ছতা সাধন করছে এবং টেলিটকের ফাইভ-জি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে। আর আপাতত দেশে ফাইভ জি কাভারেজের চেয়ে ফোর-জির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম