ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  4:43 PM

news image

ফোর্বসের প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছরেও ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনা ৩৯তম ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ইতিহাসে

প্রথম প্রধানমন্ত্রী যিনি একটানা এত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। গত নির্বাচনেও তিনি এবং তার দল ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়ে নির্বাচিত হয় ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে যা বিশ্বাস করেন, সেটিই তার কর্মে প্রতিফলিত হয়। খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনি এবং তার সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নানা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবারের ফোর্বসের প্রকাশিত ক্ষমতাধর নারীদের তালিকায় যাদের নাম প্রকাশ হয়েছে তারমধ্যে ৩০ জন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৯ জন বৈশ্বিক নেতা। ফোর্বস  প্রকাশিত প্রতিবেদনে এবার সর্বাগ্রে নাম এসেছে ম্যাকেঞ্জি স্কটের। ম্যাকেঞ্জি পৃথিবীর তৃতীয় ধর্নাঢ্য নারী যিনি তার সমাজসেবার জন্য সর্বপরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম