ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফেসবুক লাইভে এসে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৩,  5:31 PM

news image

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।সোমবার (২৭ মার্চ) গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ মার্চ) রাত ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটায় রনজু। নিহত ব্যক্তি একই এলাকার হরফ আলীর ছেলে রনজু আহমেদ। তিনি উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ জানান,

শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে রনজু শিরোনাম দেয় ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ তারপর গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরে সঙ্গে ঝুলে পড়ে। লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রশি থেকে নামানো হলে ততক্ষণে সে মারা যায়। গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শনিবার রাতে কি কারণে রনজু আত্মহত্যা করেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম