ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফেসবুক ব্যবহারকারীরা ঘরে বসেই সাংবাদিকতা করছেন: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২১,  7:52 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন।  সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়।

আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন। কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন। এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আপনাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে।  বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত। এজন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে সেদিকে সজাগ করতে হবে। সেই দায়িত্বও আপনাদের। সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম