ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফেসবুক-টিকটক কবে খুলবে জানা যাবে আজ

#

আইটি ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:48 PM

news image

ফেসবুক, টিকটকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে নাগাদ খুলবে তা আজ বুধবার (৩১ জুলাই) জানা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশে কবে নাগাদ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল বেলা ১১টার পরে জানাতে পারবো।’ ১১টার পরে কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিক এবং লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক জবাব দিয়েছে। তারা বলেছে আগামীকাল তারা উপস্থিত হয়ে লিখিত এবং মৌখিকভাবে জবাব দিতে চায়। আর ফেসবুক এবং ইউটিউবের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার জানামতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল যেহেতু আমরা সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিনটি প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দিয়েছি। তাই আগামীকাল বেলা ১১টার পর আমরা তাদের ব্যাখ্যা যদি পাই, সেটা বিশ্লেষণ করে আর যদি নাও পাই বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে আমরা সেই সিদ্ধান্ত (খোলার বিষয়ে) জানাতে পারবো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম