ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ফেসবুকে হাইলাইটস এর নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৩,  4:54 PM

news image

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এর সম্মুখীন হতে হয়। ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে। এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন কেউ কেউ। আপনি যদি ‘হাইলাইটস’ এর নোটিফিকেশন দেখতে না চান, ফেসবুক আপনাকে সেটি দেখাবে না। সেজন্য আপনাকে করতে হবে কয়েকটি কাজ। শুধু আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কাজগুলো করলেই আর কখনো ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনের কারণে বিরক্ত হতে হবে না- প্রথমে ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। এরপর থেকে আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম