ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফেসবুকে ছবি-ভিডিও পোস্ট করতে বাধা দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৪,  5:08 PM

news image

চুয়াডাঙ্গা শহরতলীতে ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন খুশি খাতুন নামে এক গৃহবধূ। বুধবার (২৪ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়ার স্কুলপাড়ায় ঘটনাটি ঘটেছে। খুশির স্বামীর নাম ওবাইদুল ইসলাম। আন্দুলবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তিনি। জানা যায়, ফেসবুকে ছবি-ভিডিও দেওয়া নিয়ে স্বামী-শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হয় খুশির। এরই জের ধরে গতকাল গলায় ফাঁস নেন খুশি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুশির স্বামী ওবাইদুল ইসলাম বলেন, খুশি ফেসবুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করতেন। তাকে ছবি-ভিডিও দিতে নিষেধ করা হলেও তিনি শুনতেন না। তিনি আরও বলেন, শনিবার আমার বড় ভাইয়ের জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়ার কথা বলে খুশি। আমার কাছে নগদ কোনো টাকা না থাকায় তাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। এরপর থেকে আমার সঙ্গে কথা বলতো না খুশি। গতকাল আমি কাজে ছিলাম। একজন আমাকে ডেকে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপরই জানতে পারি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। আমার সাড়ে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সেকেন্দার আলী বলেন, পারিবারিক কলহের জের ধরেই খুশি খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম