ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তনের ঝামেলা আরও কমলো

#

আইটি ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  5:01 PM

news image

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। তবে অনেক সময় এমন হয় যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান। রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টে অ্যাক্সেস দরকার হয়। তবে বেশিরভাগ ব্যবহারকারীর এই দুইটির কোনোটিই থাকে না। ফলে পড়তে হয় বড় ঝামেলায়।  তবে এই সমস্যার সমাধানও রয়েছে। খুব সহজেই রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস ছাড়াই ফেসবুকের পাসওয়ার্ড বদলাতে পারবেন। যা করতে হবে- ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন। সেখানে যে কোনো একটা সচল ই-মেইল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নম্বর লিখুন। যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলো এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনো এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সব সিকিউরিটি চেক পাশ করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। তাহলেই আপনার অ্যাকাউন্টটি আপনি আবার ব্যবহার করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম