ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফের সহজের বিরুদ্ধে অভিযোগ, এবার ২ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  10:33 PM

news image

ট্রেনের এক টিকিট দুই যাত্রীর কাছে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ের অনলাইন টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩১ আগস্ট) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করে ভোক্তা-অধিকার। জানা গেছে,

অভিযোগকারী বিশ্বজিত সাহা অনলাইনের মাধ্যমে সহজ থেকে ট্রেনের টিকিট কিনেছিলেন, কিন্তু সেটি আরেকজন ক্রেতার কাছেও বিক্রি করে সংস্থাটি। এ বিষয়ে বিশ্বজিত ভোক্তা-অধিকারে অভিযোগ করলে সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দেয় সংস্থাটি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হয়। রনির অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজকে ২ লাখ টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে উচ্চ আদালত এ জরিমানা স্থগিত করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম