ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৯ বসতি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২২,  4:34 PM

news image

কক্সবাজারের রোহিঙ্গা উখিয়া কাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২৯ বসতি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ জানুয়ারি) রাত ২ টার দিকে উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক জানান,

ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  ক্যাম্প ৫ এর আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি বসতি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় এপিবিএন অধিনায়ক। প্রমঙ্গত, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে চার হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছে। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। তার আগেও, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম