ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক খান-জিয়াউল

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৪,  5:04 PM

news image

রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার (৩১) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে, একই দিন সকাল ৭টার দিকে তাদের আদালতে তোলা হয়। বৃহস্পতিবার আদালতে আদাবর থানা এলাকায় জাকির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় সাদেক খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় সুমন এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন। নথি থেকে জানা গেছে, রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গত ১৫ আগস্ট দিনগত রাতে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। ১৬ আগস্ট তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার মামলায় আট দিনের রিমান্ডের আদেশ দেন। গত ২৪ আগস্ট তার রিমান্ড শেষ হওয়ার পর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। অপরদিকে, গত ২৪ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন (২৫) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রবিবার (২৫ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ট্রাকচালক সুজন হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম