ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২৩,  10:17 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মহিদুর রহমান এ আদেশ দেন। আবু সাইদ চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এরপর সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। চাঁদ অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি। বুধবার শুনানির তারিখ ধার্য করা হয়। কাশিয়াডাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে চাঁদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। কিন্তু আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তিনি বলেন, ২৭ দফা, ১০ দফা নয়, দফা একটাই শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চাঁদের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থাকায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম