ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফের রিমান্ডে আ.লীগ নেতা তুষার কান্তি

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  7:58 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় তিন দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রংপুরের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং আজ শুনানির জন্য হাজিরার দিন ধার্য করেন। তুষার কান্তি মণ্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ১১টি মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সাভারে অভিযান চালিয়ে তুষার কান্তিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম