ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ফের বেড়েছে করোনা, ২৭৬ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৩,  4:59 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৮৮৬ জন। বুধবার (৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জন। অপরদিকে, সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। একইসময়ে, ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১০৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৩৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৫ হাজার ৮৮৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৬৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম