ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ফের ধর্ষণের অভিযোগ সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের বিরুদ্ধে

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  5:10 PM

news image

আবারো ধর্ষণের অভিযোগ উঠেছে মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে গায়কের কাছ থেকে ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। অভিযোগে ওই তরুণী জানান, ঘটনাটি ঘটে ২০২০ সালের ডিসেম্বরে। ক্রিস ব্রাউন তাকে স্টার আইল্যান্ডে ডেকে পাঠান। সেখানেই তাকে পানীয় অফার করেন ব্রাউন। দ্বিতীয়বার পানীয় নেওয়ার পরেই অস্বস্তি বোধ করেন সেই তরুণী।

তরুণীর দাবি- কিছুক্ষণ পরই তাকে জোর করে বেডরুমে নিয়ে যান ক্রিস ব্রাউন। আর সেখানেই তার অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করেন গায়ক। এ অভিযোগ সামনে আসার পর ক্রিস ব্রাউন ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন- যখনই আমার কোনো গান প্রকাশিত হয়, তখনই আমার সঙ্গে ওরা এরকম করে। এর আগেও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ক্রিস ব্রাউন। ২০০৯ সালে পপস্টার রিয়ানার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার বিরুদ্ধে রিয়ানাকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ২০১৯ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। উল্লেখ্য, ক্রিস ব্রাউনের জন্ম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ২০০২ সাল থেকে তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম