ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফের খরচ কমানোর ঘোষণা গুগলের

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  5:58 PM

news image

আবারও খরচ কমানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুরত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এআই সংক্রান্ত প্রজেক্টে এখন থেকে বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজনেস ইনসাইডারের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। গুগল তাদের অভ্যন্তরীণ কর্মীদের এক মেমোতে বলেছে, ‘আমরা আমাদের অফিসের পরিষেবাগুলোকে নতুন হাইব্রিড ওয়ার্ক-সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য করছি। ফলে ক্যাফে, মাইক্রোকিচেন এবং অন্যান্য সুবিধাগুলো কীভাবে এবং কখন ব্যবহার করা হচ্ছে তার সমন্বয় করা হবে। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটি কম ব্যবহার করা হবে, সেটা বন্ধ করা হবে। সঙ্গে সঙ্গে বিকল্প ভাবা হবে। এ মেমো প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাউথ প্ররাথ ও সার্স লিড প্রভাকর রাঘবন স্বাক্ষর করেন। গুগল দাবি করেছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ, এবং প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বিনিয়োগের সুযোগকে দাঁড় করিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম