ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফের কালো ডিম দিয়েছে সেই হাঁস

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২২,  3:45 PM

news image

ভোলার চরফ্যাশনে সেই দেশি হাঁসটি ফের কালো ডিম পেড়েছে। এই কালো ডিম নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে কালো ডিম দেখতে বিভিন্ন এলাকা থেকে ওই বাড়িতে ভিড় করছে মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জিন্নাগড় ৪ নম্বরের মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস আজ বৃহস্পতিবার আরও একটি কালো ডিম পাড়ে। এর আগে বুধবার কালো ডিম দেয় ওই হাঁসটি। তাসলিমা বেগম গণমাধ্যমকে বলেন, আমার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়।

পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপসহকারী প্রাণী সম্পদ স্বাস্থ্য কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, এই ঘটনা আরও কয়েক দিন পর্যবেক্ষণ করে দেখতে হবে কী কারণে এই হাঁস কালো ডিম পেড়েছে। যদি দেখা যায়, এই হাঁসটি ধারাবাহিকভাবে কালো ডিম পাড়ছে তাহলে প্রাণীসম্পদ অধিদপ্তরের গবেষণাগারে হাঁস ও ডিম পাঠানো হলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল বলেন, জানামতে হাঁস এ ধরনের কালো ডিম পেড়েছে এই প্রথম। জিংডিং জাতের একপ্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয় কিন্তু কোনো হাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনিনি এবং দেখিনি। হাঁস কালো ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম