ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ফের কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ

#

স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৩,  4:48 PM

news image

আবার ভূমিকা বদল! ফের কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, আইপিএলের পর আবার মাইক্রোফোন হাতে দেখা যাবে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে।  ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোনা যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। যদিও সৌরভ নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই মুহূর্তে আইপিএল এবং দিল্লি ক্যাপিটালসের বাইরে কিছু ভাবছেন না। কিন্তু সম্প্রচারকারী চ্যানেল সূত্রে জানা গিয়েছে যে ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ধারাভাষ্য দেওয়ার কথা চূড়ান্ত হয়ে গেছে। ভারতীয় বোর্ডের সভাপতি হওয়ার আগে সৌরভ নিয়মিত ধারাভাষ্য দিতেন। কিন্তু স্বার্থের সংঘাতের জন্য তিনি ধারাবিবরণীর জগৎ থেকে সরে দাঁড়ান। আইপিএল শেষ হয়ে গেলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়মিত কোনও কাজ থাকবে না। তাই আবার নিজের পুরোনো জায়গায় ফিরছেন সৌরভ। ধারাভাষ্যকার হিসেবে আবার প্রত্যাবর্তন হতে চলেছে তার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম