ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফের ইনজুরিতে নেইমার

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:22 PM

news image

লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে রবিবার মাঠে নেমে ভয়াবহ চোটে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা তখন ৬ মিনিটের মতো হয়েছে। লিলির ফুটবলারের সঙ্গে ভয়াবহ এক সংঘর্ষ হয় নেইমারের। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও খেলার মতো অবস্থায় আর ছিলেন না ব্রাজিলিয়ান তারকা। তাই তখনই মাঠ থেকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় নেইমারকে। পরিস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে, আবারও কয়েক ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন তারকা স্ট্রাইকার।

পার্ক ডি প্রিন্সেসের ম্যাচে প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ২ গোলে এগিয়ে যায় পিএসজি। তবে হুট করেই ম্যাচে ফেরে লিলি। ২৪ তম মিনিটে প্রথম গোল করে আশা বাঁচিয়ে রাখে অতিথি দলটি। দ্বিতীয়ার্ধে নেইমার মাঠ ছাড়ার কয়েক মিনিটের মাথায়ই দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখায় দলটি। তবে বিপদের শেষ এখানেই নয় ৬৯ তম মিনিটে নিজেদের তৃতীয় গোলটাও করে ফেলে পিএসজি। তবে পিছিয়ে পড়েও লা প্যারিসিয়ানদের আবারও ম্যাচে ফিরিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৮৭ তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ফরাসি এ স্ট্রাইকার। ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম