ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  5:45 PM

news image

২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ১২ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৫১৮ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি হয় ৪৬৩ কোটি ১ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। সোমবার (৪ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ পণ্য। অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৯ দশমিক ৯৪ শতাংশ। কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ। পাট ও পাটপণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৪ দশমিক ৬৮ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪ দশমিক ৩৮ শতাংশ। ইপিবির জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৩ হাজার ২৮৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৬৪ কোটি ডলারের। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম