ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৫,  5:06 PM

news image

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে এই চুক্তি কার্যকর থাকবে। নভেম্বর মাসে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের ২৮ জানুয়ারি, রবিবার, স্থানীয় সময় রাত ২টার মধ্যে লেবানন থেকে প্রত্যাহারের কথা ছিল। তবে ওই দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে ২২ জন নিহত হয়েছেন এবং আরও ১২৪ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।  লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মানুষ যখন তাদের বাড়িতে ফিরতে চেষ্টা করছিল, তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দেরির জন্য লেবাননকেই দায়ী করেছেন। তিনি দাবি করেন, হিজবুল্লাহ এখনও সীমান্ত এলাকা থেকে যথেষ্ট পরিমাণে পিছু হটেনি। তবে লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম